কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি (২০)। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের তথ্যমতে, চলতি বছরে টরন্টোতে এটি ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

এদিকে শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

এই ঘটনায় বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *