বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

বিনোদন ডেস্ক

2 Min Read

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার (৩ জানুয়ারি)। এদিন আকাশে পূর্ণ ‘উলফ সুপারমুন’ দেখা যাবে, যখন চাঁদ স্বাভাবিক সময়ের তুলনায় আকারে বড় এবং উজ্জ্বল হয়ে উঠবে।

যে সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থেকে পূর্ণিমায় পৌঁছায়, সে সময়ের চাঁদকে সুপারমুন বলা হয়। এ অবস্থায় চাঁদ খালি চোখেই সাধারণ সময়ের তুলনায় বড় ও অনেক বেশি উজ্জ্বল মনে হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের তথ্যমতে, সুপারমুনের সময় চাঁদ প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

শনিবার সকাল প্রায় ১০টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থায় পৌঁছাবে। তবে এর আগের রাত থেকেই আকাশে বড় ও উজ্জ্বল গোলকের মতো চাঁদ দেখা যাবে। জানুয়ারির এই পূর্ণিমাকে ‘উলফ মুন’ ছাড়াও কখনো কখনো ‘কোল্ড মুন’ বা ‘হার্ড মুন’ বলা হয়।

সুপারমুন দেখার জন্য আলাদা কোনো যন্ত্র বা বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই। খোলা আকাশ থাকলেই নগর বা জনবহুল এলাকা থেকেও চাঁদের এই দৃশ্য উপভোগ করা যাবে। জানুয়ারির এ সুপারমুন বছরের অন্য সময়ের তুলনায় আকাশের অনেক উঁচুতে অবস্থান করবে, ফলে দীর্ঘ সময় ধরে সহজেই দেখা যাবে।

তবে চাঁদ আকাশের অনেক ওপরে থাকায় আশপাশের কোনো বস্তু দিয়ে তুলনা করা সম্ভব না হলে কারও কারও কাছে এটি তুলনামূলক কম বিশাল মনে হতে পারে। সুপারমুনের সময় চাঁদের আলো এতটাই উজ্জ্বল থাকে যে আকাশে ছোট বা আবছা উল্কাগুলো সেই আলোয় ঢাকা পড়ে যেতে পারে।

 

সূত্র: বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্ট

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *