সিরাজগঞ্জের তিন আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে যাচাই–বাছাই শেষে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। যাচাই শেষে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তবে স্বতন্ত্র ও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর, সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা এবং সিপিবির প্রার্থী মো. আনোয়ার হোসেন। এছাড়া সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিনের মনোনয়নও বাতিল করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলার বাকি তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *