বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী এ পরিস্থিতিতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুসরণ করেই নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে এবং শিগগিরই সাংগঠনিক কার্যক্রম নতুন নেতৃত্বের অধীনে এগিয়ে নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *