জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসির

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত শীর্ষ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদন করেন। আবেদনে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

আবেদনের প্রেক্ষিতে কমিশন বিষয়টি পর্যালোচনা করে সাত নেতাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

যে ৭ নেতা পাচ্ছেন নিরাপত্তা

নিরাপত্তা পাওয়া নেতারা হলেন—

  1. জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান,
  2. নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের,
  3. এ টি এম আজহারুল ইসলাম,
  4. সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,
  5. মুজিবুর রহমান,
  6. হামিদুর রহমান আযাদ এবং
  7. মাওলানা রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *