‘নির্বাচনী সেট-আপ আগেই ঠিক ছিল’: ভোট কারচুপির অভিযোগে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন,

কারা কত আসন পাবে—নির্বাচনী সেট-আপ আগেই করা হয়েছিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে আরব আমিরাত থেকে কারামুক্ত ২৪ জন প্রবাসফেরত বাংলাদেশিকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ ১১ দলীয় জোটের ওপর আস্থা রেখেছিল, কিন্তু সেই ভোট চুরি হয়েছে। তার অভিযোগ,

করাপটেড পদ্ধতিতে নির্বাচন হয়েছে।

ভোট কারচুপির জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী -র বিচার প্রসঙ্গে এখনও সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার কথাও বলেন এনসিপির এই নেতা।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দুর্নীতি প্রতিরোধে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। পাশাপাশি রমজানজুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির এই বক্তব্য নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *