তফসিলের পর সেনা অভিযানে আটক ১,৭৭৪: আইএসপিআর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ১৭৯টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি—মাত্র এক সপ্তাহের অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সে সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *