গণমাধ্যমে প্রচারিত প্রার্থী তালিকা অনুমানভিত্তিক জানালো এনসিপি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা নিয়ে যে তথ্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

সোমবার (৩ নভেম্বর) মুঠোফোনে তিনি জানান, দলের কোনো আনুষ্ঠানিক ফোরাম বা বৈঠকে এ ধরনের তালিকা অনুমোদন করা হয়নি।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় বলেন, প্রচারিত তালিকাটি অনুমানমূলক এবং প্রাথমিক খসড়া হিসেবেও বিবেচ্য নয়। তিনি জানান, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, অনানুষ্ঠানিক তালিকা প্রচারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া জোরদার হয়েছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *