সীতাকুণ্ডে সহিংসতার ঘটনায় বিএনপি’র চার নেতা বহিষ্কার

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। গতকাল (৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সংঘটিত সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধের মতো জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চার নেতাকে বহিষ্কার করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃতরা হলেন—সীতাকুন্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহবায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিটের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। তারা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত চারজনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *