১১ রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের দিনভর বৈঠক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা কূটনীতিকদের তৎপরতায় সরব ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশান কার্যালয়। সোমবার (১৯ জানুয়ারি) দিনভর যুক্তরাষ্ট্রসহ ১১ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি।

সকাল ১১টায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

তিনি জানান, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে কীভাবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়—সে বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে।

হুমায়ুন কবির আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা। তারা নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন।

নির্বাচনী পরিবেশ নিয়েও রাষ্ট্রদূতরা সন্তুষ্ট বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *