বিদ্রোহী প্রার্থীর হুমকিতে নির্বাচন বানচালের আশঙ্কা: নুরুল হক নুর

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিজের নির্বাচনী প্রতীক ‘ট্রাক’-এর সমর্থনে আয়োজিত জনসভায় এসব অভিযোগ করেন নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করার সুযোগ নেই। কিন্তু হাসান মামুন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

নুরুল হক নুর অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ও তার কর্মী-সমর্থকরা সাধারণ ভোটার এবং তার নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্ক তৈরি করে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।

তবে এসব অপতৎপরতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নুর বলেন, দুর্বৃত্ত দমনে বর্তমান প্রশাসনই যথেষ্ট সক্ষম। কোনো হুমকি বা ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচাল করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনসভায় গণঅধিকার পরিষদ ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ‘ট্রাক’ প্রতীকে ভোট দিয়ে নুরুল হক নুরকে বিজয়ী করার আহ্বান জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *