সঠিক সময়ে হবে বিসিবি নির্বাচন, প্রার্থী হচ্ছেন না বুলবুল

স্পোর্টস ডেস্ক

1 Min Read

অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে একাধিকবার অনিশ্চয়তার কথা শোনা গেলেও অবশেষে দৃঢ় আশ্বাস দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে তিনি প্রার্থী হচ্ছেন না।

রোববার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বুলবুল বলেন, ক্রিকেট বোর্ডের প্রধান অগ্রাধিকার হচ্ছে মাঠে ক্রিকেট চালিয়ে যাওয়া। চার বছর অন্তর নির্বাচন হয়ে থাকে এবং এবারও নিয়ম মেনে সময়মতোই হবে। তিনি উল্লেখ করেন,

এটা আন্তর্জাতিক কোনো খবর হয় না, এটা আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া। তবে আমরা সিরিয়াসভাবে সবকিছু দেখছি। পরিচালনা পর্ষদের ফোকাস এখন ক্রিকেট, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত শিগগিরই জানানো হবে। তবে নিজের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, এ নির্বাচনে তিনি অংশ নেবেন না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *