৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্ধারিত নির্বাচনী জনসভা বাতিল করেছে। তবে একই দিন ও পরদিন (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রিজভী জানান, পূর্বনির্ধারিত জনসভা বাতিল হলেও নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে এবং মহানগরের বিভিন্ন প্রান্তে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে ভোটারদের কাছে দলের অবস্থান তুলে ধরা হবে।

 

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন।

 

ছাত্রনেতাদের যোগদান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও রাজনৈতিক অবস্থানে অনুপ্রাণিত হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।

 

এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, খুব শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *