দাঙ্গাবাজদের আত্মসমর্পণে ৩ দিনের আল্টিমেটাম ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

সাম্প্রতিক বিক্ষোভে জড়িতদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে ইরান। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে ‘হালকা শাস্তি’ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি। খবর প্রকাশ করেছে রয়া নিউজ।

পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান বলেন, সাম্প্রতিক সহিংসতায় যারা ‘প্রতারণার শিকার হয়ে’ অংশ নিয়েছে, তাদের শত্রু হিসেবে নয়; বরং বিভ্রান্ত ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, ইরানের শাসনব্যবস্থায় তাদের প্রতি নমনীয় আচরণ করা হবে। তবে এজন্য তাদের সর্বোচ্চ তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

ইরানের কর্তৃপক্ষের এই ঘোষণাকে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *