শহীদ ফাইয়াজের বাড়ি থেকে ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণা শুরু

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিন তিনি শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎকালে ববি হাজ্জাজ তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ববি হাজ্জাজ বলেন,

ফারহানের বাবা-মায়ের সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, শহীদ ফারহান ফাইয়াজসহ যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, পুরো জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। শহীদদের আত্মত্যাগ ও আদর্শই তাঁর রাজনীতির মূল প্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *