জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতের পর উভয়ের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পায়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন।

এদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *