‘বৈঠক করার সময়’ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

ইরানের টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠক চলাকালে হামলার শিকার হন।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *