মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল: যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত ভোগান্তি তৈরি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ উদ্যোগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে যাত্রীদের অনাকাঙ্ক্ষিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের জন্য রাত্রিযাপনের সুবিধা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে সহায়তা পেতে সংশ্লিষ্ট যাত্রীদের প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ফলে গোটা অঞ্চলে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *