আইপিএল সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত দেশের ব্যবসা-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, উদার ও গতিশীল করতে নতুন আমদানি নীতি আদেশ জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নীতিটি শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, আইপিএল নিয়ে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে না। দুই দেশের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ধারায় চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
