আগস্টজুড়ে ঢাকায় চিরুনি অভিযান, নজরদারিতে হোটেল-মেস-বস্তি

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রাজধানী ঢাকায় নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলছে চিরুনি অভিযান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সরকার পতনের এক বছর পূর্তিকে ঘিরে নাশকতার প্রস্তুতির তথ্য তাদের হাতে এসেছে।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নানা শঙ্কা রয়েছে। গোয়েন্দা তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদনে সম্ভাব্য নাশকতার ইঙ্গিত পাওয়ায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, ঢাকার একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এসব ফ্ল্যাটসহ আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলো নজরদারির আওতায় আনা হয়েছে। গোপনে কোনো তৎপরতা চালানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, আগস্ট মাসে সরাসরি কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও ঝুঁকি এড়াতে সর্বত্র সতর্কতা জারি রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিমগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে এবং আগস্ট মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *