৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল, পুরস্কারের অর্থ ফেরতের নির্দেশ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে বিরল সিদ্ধান্তের অংশ হিসেবে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রদান করা বিপিএম ও পিপিএম পদক ৪০ জন পুলিশ কর্মকর্তার কাছ থেকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়—পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সদস্য রয়েছেন। এদের মধ্যে একাধিক কর্মকর্তা বর্তমানে পলাতক বা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

তালিকায় রয়েছেন সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন-উর-রশিদ, অতিরিক্ত ডিআইজি (সাবেক) বিপ্লব কুমার সরকার, ডিআইজি নূরে আলম মিনা, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইমলামসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা। এছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের পদমর্যাদার আরও অনেকে অন্তর্ভুক্ত আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মস্থল থেকে পলায়নের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পদক প্রত্যাহারের পাশাপাশি তাদের অনুকূলে সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে এবং পূর্বে পদক-সংক্রান্ত প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে অনেকেই নজিরবিহীন বলে উল্লেখ করছেন, যা ভবিষ্যতে দায়িত্বহীনতা ও অনিয়ম রোধে কঠোর বার্তা হয়ে থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *