ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বিষয়ে ফুলকোর্টে শুনানি শুরু

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বুধবার বেলা ১১টার পর এই শুনানি শুরু হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আবেদন করে। মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

হাইকোর্ট সোমবার ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিলেন। ওইদিনই চেম্বার আদালত সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন ‘অপরাজেয় ৭১’ এবং ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট সমর্থিত প্রার্থী বি এম ফাহমিদা আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। এ নির্বাচন ঘিরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থি সংগঠনগুলো ইতোমধ্যে আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *