মাদারীপুরে ভুয়া ইসি স্টিকারযুক্ত গাড়ি ও বিয়ারসহ আটক ১

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মাদারীপুরের রাজৈর উপজেলায় নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাস ও ৮ বোতল বিদেশি বিয়ারসহ মনিরুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দক্ষিণ বিদ্যানন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা। পুলিশের বিশেষ অভিযানে সন্দেহ হলে গাড়িটি থামানো হয় এবং তল্লাশিতে বিয়ার উদ্ধার করা হয়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বেআইনি কার্যকলাপের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *