আদালত অবমাননা মামলায় শেখ হাসিনা সহ আরো দু’জনের বিরুদ্ধে শুনানি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার (৩ জুন) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও একজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও শেখ হাসিনা বা তাঁর পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেননি। ফলে এখন আইনি বিধান অনুসারে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

প্রসঙ্গত, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ঘিরে এই অভিযোগ ওঠে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।

এই কথোপকথনকে কেন্দ্র করেই আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল আইনের আওতায় আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।

শুনানিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরকাড়া গুরুত্ব পাচ্ছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *