আর্জেন্টিনার মাঠকে বিদায়: শেষবারের মতো ঘরের মাঠে নামছেন লিওনেল মেসি

রোমান আবচার, স্পোর্টস ডেস্ক

1 Min Read

২১ বছর পর আর্জেন্টিনার আকাশ সাক্ষী হতে যাচ্ছে এক মহাগল্পের শেষ অধ্যায়ের।আজ হতে পারে এই দেখাই শেষ দেখা।

২১ বছর পর আর্জেন্টিনার মাঠকে বিদায় জানাবেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি।
আজ যেন আর্জেন্টিনার আকাশও কেঁদে ফেলবে, কারণ সেই আকাশের নীচে শেষবারের মতো ঘরের মাঠে নামবেন লিওনেল মেসি। এ শুধু একটি ম্যাচ নয়, এ এক ইতিহাসের শেষ অধ্যায়। ভেনিজুয়েলার বিপক্ষে হয়তো স্কোরবোর্ডে সংখ্যার লড়াই চলবে, কিন্তু দর্শকের চোখে চলবে স্মৃতির বন্যা।

এই মাঠ, এই মাটি, এই পতাকা—সবই সাক্ষী মেসির গল্পের। কত আনন্দ, কত অশ্রু, কত অপূর্ণতা আর অবশেষে কত পরিপূর্ণতা—সবকিছুর সাক্ষী ছিল এই নীল-সাদা জার্সি। তার ড্রিবলিংয়ে আমরা পেয়েছি জাদু, তার গোলগুলোয় পেয়েছি মুক্তি, তার চোখের অশ্রুতে আমরা দেখেছি দেশের প্রতি অশেষ ভালোবাসা।

বিদায়ের ক্ষণ কাছে আসছে, আর প্রতিটি সেকেন্ড যেন হৃদয়ে কাঁটার মতো বিঁধছে। হয়তো আর কখনো দেশের মাঠে দেখা যাবে না মেসিকে, কিন্তু আর্জেন্টিনার প্রতিটি ঘাস, প্রতিটি বাতাস আজীবন গেয়ে যাবে এক নাম—লিওনেল মেসি। তিনি ছিলেন শুধু একজন খেলোয়াড় নন, তিনি ছিলেন আমাদের সময়ের আলো, আমাদের স্বপ্নের সবচেয়ে নির্মল রূপ।

আজ যখন তিনি মাঠে নামবেন, তখন গ্যালারি ভরে উঠবে শুধু এক সুরে—কৃতজ্ঞতা আর ভালোবাসার সুরে। আমাদের প্রজন্মকে ফুটবল নামক ভালোবাসাকে সবচেয়ে সুন্দর করে দেখানোর জন্য- ধন্যবাদ মেসি!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *