ইন্টারনাল অডিটর নিয়োগ দিচ্ছে মেঘনা ব্যাংক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দেশের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে ইন্টারনাল অডিটর (এসও টু পিও) পদে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের মূল তথ্য:
• পদের নাম: ইন্টারনাল অডিটর (এসও টু পিও)
• পদসংখ্যা: ৩টি
• কর্মস্থল: ঢাকা
• বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
• বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে
• সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য
যোগ্যতা
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
• অডিটিংয়ে পেশাদার যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা আবশ্যক।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ৬ জানুয়ারি ২০২৬।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *