পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীচাপ ও উত্তাল নদী পরিস্থিতির প্রেক্ষিতে সন্দ্বীপবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি নেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।
সম্প্রতি জনাব মিল্টন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাবা ফরিদা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি ও ঈদের মৌসুমি বাস্তবতা তুলে ধরেন। বিশেষভাবে তিনি সন্দ্বীপ ফেরি রোডের দ্রুত সংস্কার,গুপ্তছড়া ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, ও উভয় ঘাটে নৌপুলিশ মোতায়েন, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এই সকল প্রস্তাবের মূল লক্ষ্য হলো ঈদের সময় সন্দ্বীপগামী যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা। জনাব মিল্টন বলেন,
জনগণের স্বার্থেই এই উদ্যোগ। সন্দ্বীপের মানুষের পাশে আছি, থাকবো — ইনশাআল্লাহ।
ঈদযাত্রায় জনদুর্ভোগ কমাতে এই ধরণের সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল ও স্থানীয় বাসিন্দারা।
এই উদ্যোগ সন্দ্বীপবাসীর প্রতি একজন রাজনৈতিক নেতার দায়িত্বশীলতা এবং আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
