এবারের ভোটের মাধ্যমে ইসির প্রতি আস্থা ফিরবে: সিইসি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসির উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ছাপার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, ভোটের নিরাপত্তা নিশ্চিত করেই পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় পৌনে ছয় লাখ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। পাশাপাশি দেশের ভেতরে প্রায় ৭০ হাজার ভোটার নতুন করে নিবন্ধিত হয়েছেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়ায় নির্বাচন কমিশন আশানুরূপ সাড়া পেয়েছে। এ ক্ষেত্রে যে হাইব্রিড পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

নির্বাচন প্রসঙ্গে সিইসি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবারের ভোটের মধ্য দিয়েই নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি মনে করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *