গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি ও স্ত্রী কারাগারে

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে তাদের হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *