সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে সহজ জয়ের পর আজও একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লিটন দাসের দলের।
প্রথম ম্যাচে তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে জয় পেয়েছিল টাইগাররা। বল হাতে তাসকিন আহমেদ, ব্যাট হাতে লিটন দাস ও সাইফ হাসান ছিলেন নায়ক। এ কারণেই দ্বিতীয় ম্যাচেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সহকারী কোচ সালাউদ্দিন।
তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার চিন্তা থাকতে পারে। সে ক্ষেত্রে দলে ঢুকতে পারেন নাসুম আহমেদ। অন্যথায় প্রথম ম্যাচের ‘উইনিং কম্বিনেশন’ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
