ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে জিতে টেবিলের শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক

1 Min Read

ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা চেলসি প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করেছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। তবে এরপর জয়ের ধারায় ফিরেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচে জিতে এবার ফুলহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্টামফোর্ড ব্রিজের দলটি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেড্রো ও আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের গোলে এই জয় পায় চেলসি। পেড্রোর গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে, কর্নার কিক থেকে সঠিক ক্রসে সহায়তা করেন এনজো। নতুন মৌসুমে ব্রাইটন থেকে দলে যোগ দেওয়া পেড্রো ক্লাব বিশ্বকাপের ফাইনালেও করেছিলেন গোল।

দ্বিতীয় গোলটি আসে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে। ফুলহ্যামের রায়ান সেসেগননের হাতে বল লাগার পর ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এনজো।

এই জয়ে ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে এনজো মারেস্কার দল। ঘরের মাঠে অপরাজিত থাকার ধারা বজায় রেখেছে চেলসি; এ বছর স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে হারেনি তারা—১২ ম্যাচে জয় ৯টি, ড্র ৩টিতে।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে স্বস্তির জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর চেলসির ফুটবলাররা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *