জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে নবনির্বাচিত সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যারবক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ অধিবেশন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’। আগামী ২২ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সভার মাধ্যমে শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন।

রেওয়াজ অনুযায়ী প্রথম ভাষণ দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বরের সকালের অধিবেশনে শেষ বক্তা হিসেবে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইদিন বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এবারও অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *