জাপানের ওসাকাতে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাপানের গুরুত্বপূর্ণ শহর ওসাকাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ওসাকার ইকোনো কুমিন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক প্রবাসী ভাই বোন অংশগ্রহণ করেন।

এই সময় প্রবাসীরা বাংলাদেশ বিমানের “জাপান টু বাংলাদেশ” সরাসরি বিমান চালু করা এবং
আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জোর দাবি জানান। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেয়ার ব্যবস্থা করার দাবি জানান। এই সময় উপস্থিত এনসিপি নেতারা এসব দাবি পূরণে কাজ করবেন বলে আশ্বাস দেন।

সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন।

এছাড়া এনসিপি ডায়োস্পোরা অ্যালায়েন্সের
এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ, সাজ্জাদসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বিন রহিম।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *