ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বাদে মাগরীব চট্টগ্রামের দেওয়ানহাটস্থ আই এবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক আমজাদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়াঁ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমীন রসুল রিয়াদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের সম্মানিত ইমাম আলহাজ্ব মনসুরুল হক জিহাদী, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের হাতপাখার সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ দিদারুল আলম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যাপক আমজাদ হোসাইন বক্তব্য দিতে গিয়ে বলেন,
আমি আপনাদের সান্নিধ্য পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহ্ রাব্বুল আলামিনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানাই, যারা আমাকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জন্য মনোনীত করেছেন।

তিনি বলেন,
আমাদের দলের নেতৃত্ব ও অভিজ্ঞতা আমাকে শক্তিশালী ভিত্তি দিচ্ছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য একটি বিশাল সম্মান।
তিনি রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং বলেন,
রাজনীতি হল মানুষের জন্য কাজ করার একটি মাধ্যম।
অধ্যাপক আমজাদ আশা প্রকাশ করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে নিরাপত্তা, উন্নয়ন ও সঠিক দিকনির্দেশনার জন্য একটি শক্তিশালী দল হয়ে উঠবে।

সভায় অধ্যাপক আমজাদ হোসাইন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,
সন্দ্বীপের জনগণের সমস্যাগুলো আমি নিজের চোখে দেখেছি এবং অনুভব করেছি। এই অবহেলিত দ্বীপে মানুষের কষ্ট, দুঃখ ও অসুবিধা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে।
তিনি উল্লেখ করেন যে এলাকার মানুষের জীবনে পরিবর্তন আনতে তিনি কাজ করতে চান।সভায় বক্তৃতা শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ও বলেন,
যদি আমরা একযোগে কাজ করি, তবে সফলতা আসবে।
এমন একটি পদক্ষেপের মাধ্যমে তিনি সন্দ্বীপবাসীর সমর্থন পেতে আশাবাদী এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
