দক্ষিণ সন্দ্বীপে পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের প্রীতি-সাক্ষাৎ

চট্টগ্রাম (সন্দ্বীপ), প্রতিনিধি

1 Min Read

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দক্ষিণ সন্দ্বীপে সৃষ্টি হয়েছে অনন্য সম্প্রীতির পরিবেশ। জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নির্দেশনায় মহাসপ্তমীর দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সফর করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিন নেতাকর্মীরা দক্ষিণ সন্দ্বীপ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, সতীশ মহাজনের বাড়ি, সর্গীয় ভগবান বনিকের বাড়ি, দেবী চরণ দীঘার পাড়, কৃষ্ণচুড়া বাড়ি (জলদাশ পাড়া) ও পশ্চিম সারিকাইত প্রাচীন জগন্নাথ দেবালয়ে গিয়ে উপস্থিত হন। সেখানে সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তারা। পাশাপাশি স্থানীয় মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং প্রীতি উপহার প্রদান করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও এমন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য,

ধর্ম যার যার, উৎসব সবার – এই চেতনাই আমাদের শক্তি। আমরা চাই প্রত্যেকে যেনো নিজেদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে।

দক্ষিণ সন্দ্বীপের পূজা মণ্ডপ সফরে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে—সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *