ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপদেষ্টা রিজওয়ানা

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় ডাক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,

ডিজিটাল রূপান্তনের যুগে ডাক বিভাগকে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন,

ঢাকার জিপিও কেবল একটি ডাকঘর নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। সরকার জিপিওকে ঘিরে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।” তিনি আরও যোগ করেন, “আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন বৈষম্য দূরীকরণের কাজ চলছে।

তিনি আরও বলেন,

বর্তমান জিপিওর জায়গায় সচিবালয় সম্প্রসারণের বিষয়ে ডাক বিভাগের কর্মীদের যে সংশয় ছিল তা এখন দূর হয়েছে। এখানে একটি পোস্টাল মিউজিয়াম নির্মাণ করা হবে, যাতে আমাদের সম্মিলিত ডাক ঐতিহ্য সংরক্ষিত থাকে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন,

বর্তমান ঠিকানা ব্যবস্থাপনা বা অ্যাড্রেস ম্যানেজমেন্ট কাঠামো ডিজিটাল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ব্যবস্থাকে ডিজিটাল রূপে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস. এম. শাহাবুদ্দিন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *