বালু ও মাটির নিচে উদ্ধার হচ্ছে লুট হওয়া সাদাপাথর

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

টানা তৃতীয় দিনের মতো ভোলাগঞ্জে নৌকাবোঝাই পাথর ফেরানোর কাজ চললেও আগের তুলনায় গতি কিছুটা কমে এসেছে। পাথর ফিরতে শুরু করলেও স্থানীয়দের মধ্যে রয়েছে সংশয়—এই গতিতে সাদাপাথর পর্যটনকেন্দ্র আগের রূপে ফিরতে কতটা সময় লাগবে।

শুক্রবার ছুটির দিনেও স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত ছিল। উপজেলার কলাবাড়ি এলাকায় চালানো অভিযানে সাত ট্রাকভর্তি প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর মধ্যে কালিবাড়ি এলাকা থেকে বালু ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায়ও পাথরের সন্ধান মেলে।

অভিযানকালে দেখা যায়, সেনা সদস্যরা সিলেটের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে পাথরবোঝাই শত শত ট্রাক থামিয়ে তল্লাশি চালাচ্ছেন, যাতে লুট হওয়া পাথর সরিয়ে নেওয়া না যায়।

ভোলাগঞ্জের একপাশে চলছে উদ্ধারকাজ, অন্যপাশে এখনও ধু-ধু মরুভূমির মতো দৃশ্য—ফের সেই দৃষ্টিনন্দন রূপে ফিরে আসবে কি না, তা নিয়ে শঙ্কা কাটছে না স্থানীয়দের মনে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *