চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সোমবার (৬ অক্টোবর) সচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মগধরা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দুই শতাধিক মৎস্যজীবীর উপস্থিতিতে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভার) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মুজিব, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার এসআই মুন, পেলিশ্যার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মিলাদ, সমাজকর্মী জিসান।
স্বাগত বক্তব্য রাখেন মাকসুদ আহমেদ এবং মাঈনুল হোসেনের উপস্থাপনায় সভায় মিরসরাইয়ের বিভিন্ন জেলেপাড়া থেকে আগত প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।
জেলেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলেরা প্রজনন মৌসুমের ২২ দিনে তারা কেউ সমুদ্রে মাছ ধরবেন না বলে অঙ্গীকার করেন। তবে তাদের প্রধান দাবি ছিল, এই নিষধাজ্ঞাকালীন সময়ে যেন বরাদ্দকৃত রেশন ঠিক মতো পায়।
সেই সঙ্গে সকল মৎস্যজীবীকে নিষেধাজ্ঞাকালীন সময়ে আইন মানার অনুরোধ জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা সমুদ্রে মাছ ধরার নৌকা রেজিস্ট্রেশনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
