৮ দফা দাবিতে উত্তাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

মাইশা তাসনিম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসে শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃষ্টি উপেক্ষা করেই চলে। ছাতা হাতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—

  1. আবাসন সংকট নিরসন
  2. ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালক পরিহার
  3. ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা
  4. অযৌক্তিক জরিমানা প্রত্যাহার
  5. ল্যাব ও ক্লাস সংকট নিরসন

এ ছাড়া আরও কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের। দাবি পূরণ না হলে তারা অবরোধ, ঘেরাও ও পরিবহন ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত সাড়া দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *