চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল-স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কুমিল্লার চান্দিনায় চাঁদা দাবির অভিযোগে তিন রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথবাহিনী।রোববার (২১শে সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা কার্যালয় থেকে তাদের আটক করে সেনা সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন— পৌর স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ, শ্রমিকদলের উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন এবং পৌরসভার ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার বনানীস্থ আলীসা এন্টারপ্রাইজের ম্যানেজার রেজাউল করিম দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তারসহ মালামাল ক্রয় করেন। দুপুরে ওই মালামাল ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালী উল্লাহ ফোনে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলে তিনি আরও দুজন সহযোগীকে নিয়ে টাকা না দিলে হত্যার হুমকি দেন।

খবর পেয়ে সেনা ক্যাম্প থেকে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলেই তাদের আটক করে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের থানায় হেফাজতে রাখা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *