ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে স্থানীয় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি ছিলেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মোফাখ্খারুল আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে। তবে ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, কিন্তু পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

মোফাখ্খারুল আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *