চাঁদপুরের শাহরাস্তিতে বিজয় শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন যুবদল নেতা মিজানুর রহমান (৩৫)। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আজ মঙ্গলবার (৫ই আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার খিলা বাজার স্কুল মাঠে বিজয় উৎসবের শোভাযাত্রায় যোগ দেন তিনি। এ সময় হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এলাকায় তিনি নিবেদিতপ্রাণ যুবদল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
