জুলাই অভ্যুত্থান দিবসে হঠাৎ কক্সবাজারে এনসিপি নেতারা, গুঞ্জনে সরগরম রাজনৈতিক অঙ্গন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচি চলাকালীন হঠাৎ করে কক্সবাজারে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা ও তাঁদের পরিবারসহ মোট ছয়জন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা কক্সবাজার পৌঁছান এবং সাধারণ যাত্রীদের মতোই বিমানবন্দর ত্যাগ করেন।

তাঁদের হঠাৎ আগমনকে কেন্দ্র করে নানা গুঞ্জন ছড়িয়েছে। রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, এটি হয়তো যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক অডিও বার্তায় বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র বেড়ানোর জন্য কক্সবাজার এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন নেতা ইনানীর সী পার্ল বীচ রিসোর্টের ৫১০১ থেকে ৫১০৩ নম্বর কক্ষে অবস্থান করছেন। হোটেলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের হোটেলে কোনো মার্কিন কূটনীতিক বা পিটার হাস নেই; কেবল তিনজন চীনা নাগরিক বর্তমানে সেখানে অবস্থান করছেন।

তবে হঠাৎ এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সন্দেহ জেগেছে। হোটেলের বাইরে অবস্থান নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ দিনে বিদেশিদের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠক রহস্যজনক। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীও ঘটনাটিকে কৌতূহলজনক উল্লেখ করেছেন এবং বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *