“নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না”- নাহিদ ইসলামের বক্তব্য

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে শুক্রবার বিকেলে আয়োজিত এক পথসভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—

নারায়ণগঞ্জকে আর কোনো পরিবারের কাছে কিংবা গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। এ শহর কারও জমিদারি নয়। এটি জনগণের শহর। জনগণই এখানকার মালিক।

তিনি আরও বলেন,

নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয়নি। এখনও মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র এবং একটি পরিবারের দৌরাত্ম্যে পুরো এলাকা জিম্মি। নারায়ণগঞ্জের যে সিস্টেম— সেই সিস্টেমেই পুরো দেশ চলছে। তাই এই সিস্টেমটাই ভেঙে ফেলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, “একটি পরিবার দশকের পর দশক ধরে এই শহরকে শোষণ করেছে। রক্ত ও পাথরের বিনিময়ে যারা ক্ষমতা টিকিয়ে রেখেছে, তাদের দিন শেষ। এখন জনগণের বিদ্রোহের সময়।”

তিনি জানান, এনসিপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না, বরং “আমরা জনগণের পক্ষে, মানুষের মুক্তির পক্ষে রাজনীতি করি। নারায়ণগঞ্জ হবে পরিবর্তনের সূতিকাগার।”

পথসভা থেকে নাহিদ ইসলাম দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, *“আন্দোলনের দিন ঘনিয়ে এসেছে। সবাই প্রস্তুত থাকুন। নারায়ণগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে এই গডফাদারতন্ত্র ভেঙে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *