সিরাজগঞ্জে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

2 Min Read

২৪ জুলাই-আগস্ট বিপ্লবের সময় শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহিদ রঞ্জু, লতিফ, সুমন, আলিম, রশীদ এবং অন্যান্য নিহত ও আহতদের স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বাদ জোহর, শহরের ঐতিহ্যবাহী বড় বাজার মেছুয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মেয়র এ্যাডভোকেট মোকাদ্দেস আলী। তিনি উল্লেখ করেন,

২৪ জুলাই-আগস্ট বিপ্লব ছিল গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস।

এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,

শহীদরা তাদের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন যে, দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করাও একটি মহান দায়িত্ব।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন,

এ দিনের দোয়া মাহফিল শুধুমাত্র শহীদদের জন্য মাগফিরাতের আবেদন নয়, বরং একটি সংকল্প আমরা গড়ে তুলবো তাঁদের স্বপ্নের বাংলাদেশ।

তিনি শহীদদের সংগ্রামের চেতনাকে বুকে ধরে আন্দোলন চালিয়ে নেয়ার প্রত্যয়ের কথাও জানান।

এছাড়া, অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিউল আলম ডলার, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিন্টু, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির দুই সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামান এবং মরহুম আব্দুল মান্নান তালুকদারের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেছুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।

শেষে, বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন কমিউনিটিকে শহীদদের স্মৃতিকে শক্তি হিসেবে গ্রহণ করতে আহ্বান জানানো হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *