রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (২ আগস্ট) থেকে রোববার (৩ আগস্ট) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
১. ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফরদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন
২. ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা যুবলীগ সদস্য মো. গিয়াস উদ্দিন (৩৫)
৩. ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ (৭০)
৪. শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মো. ইব্রাহীম (৬২)
৫. বনানী থানা ২০ নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. বাদশা খান (২৯)
৬. ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭)
৭. আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩)
৮. ঝালকাঠি কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজী (৫৩)
৯. ভোলা চরফ্যাশন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১)
১০. ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮)
১১. উত্তরখান থানা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম (৫০)
১২. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩)
১৩. ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন (৪৮)
১৪. উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫)
১৫. বংশাল থানা কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রুকু (৩৩)
১৬. ঝালকাঠি পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার
১৭. ঢাকা দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার (৪৭)
১৮. ছাত্রলীগ উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন
১৯. ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২)
২০. শ্যামপুর ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি সায়মন রহমান (৪২)
২১. খিলগাঁও ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আল মামুন সরকার (৪৪)
২২. কদমতলি ৫৮-৬০ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬)
২৩. গাইবান্ধা সদর-২ আসনের সাবেক এমপির এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮)
২৪. গাইবান্ধা পলাশবাড়ী কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০)
২৫. অনলাইন আওয়ামী ব্লগার কামাল পাশা চৌধুরী (৬৫)
২৬. কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩)
27. ঢাকা ক্যান্টনমেন্ট আওয়ামী লীগ বারনটেক ইউনিট সহ-সভাপতি মো. মতলব মুন্সী (৫৫)
২৮. কুমিল্লা দেবিদ্বার ৪ নং সুবিল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রমিজ উদ্দিন সরকার (৫৮)
২৯. বগুড়া সারিয়াকান্দি উপজেলা যুবলীগ সভাপতি মো. আইয়ুব আলী তরফদার (৪৭)
৩০. বংশাল থানা যুবলীগ সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮)
৩১. তেজগাঁও শিল্পাঞ্চল আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯)
৩২. ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম (৩৮)
ডিবি সূত্র জানায়, রাজধানীর পল্টন, ঝিগাতলা, নিকুঞ্জ, খিলগাঁও, গুলশান, মতিঝিল, রূপনগর, নিউমার্কেট, কাচকুড়া, ডেমরা, মুগদা, খিলক্ষেত, পলাশবাড়ী, মগবাজার, পল্লবী, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রমনা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বেশিরভাগ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
