সন্দ্বীপে ঈদ শুভেচ্ছা ও রাজনৈতিক বার্তা: নেতৃত্বে জনতার প্রিয় মিল্টন ভূঁইয়া

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

4 Min Read
Highlights
  • মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন

আজ, ৮ জুন (রবিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তরুণ রাজনীতিক এবং জনতার ভালোবাসায় সিক্ত জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ঈদুল আজহার দ্বিতীয় দিনে নিজ জন্মভূমি সন্দ্বীপে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। দীর্ঘ এক যুগ পর এই প্রথম তিনি প্রিয় মাটি সন্দ্বীপে ঈদ উদযাপন করলেন, আর তা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী ঈদের শুভেচ্ছা জানাতে মিল্টন ভূঁইয়ার বাড়িতে উপস্থিত হন। এই শুভ উপলক্ষ্যে প্রায় ৫ হাজার মানুষের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ।

মতবিনিময়কালে মিল্টন বলেন,

“দীর্ঘ অনেক বছর পর প্রিয় জন্মভূমি সন্দ্বীপে ঈদ উদযাপন করছি, আমাকে ঘিরে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, আমি সত্যিই আনন্দিত। এক যুগেরও বেশি সময় ফ্যাসিস্ট হাসিনার রোষানালে পড়ে সন্দ্বীপে আসতে পারিনি। তাই জীবনের সেরা ঈদ পালন করেছি এবার।”

ঈদের মাহাত্ম্য উপলব্ধি করে বলেন,

“ঈদ কেবল উৎসব নয়, এটি মানুষে মানুষের ভালোবাসা, সৌহার্দ্য ও সংহতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি বিশ্বাস করি, রাজনীতি করতে হলে আগে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়।”

সন্দ্বীপের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন,

“সন্দ্বীপের প্রতিটি মানুষ যাতে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সেটিই আমার রাজনীতির মূল দর্শন। ইনশাআল্লাহ, বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠায় সফল হবে, এবং আমি সন্দ্বীপবাসীর পাশে থাকব সর্বদা।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

“প্রতিকূল আবহাওয়া বিবেচনায় নির্বাচন এগিয়ে আনা উচিত। যেহেতু এপ্রিল মাস থেকে কালবৈশাখী সহ বর্ষা শুরু হয়ে যায় সে হিসেবে এপ্রিলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবেন না। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করবো নির্বাচন এগিয়ে আনার।”

সন্দ্বীপে সাম্প্রতিক ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন,

“সব ঘটনাই অনাকাঙ্ক্ষিত হলেও এর দায় আমরা কেউ এড়াতে পারি না। সন্দ্বীপ উপজেলা বিএনপির উচিত, এ সকল ঘটনার লাগাম টেনে ধরা।”

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান বাদশা, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, চেয়ারম্যান কাউসার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঈন উদ্দীন, সাইফুর রহমান শামীম, মোঃ জহির উদ্দিন,

নাজিম উদ্দিন কমিশনার, আকতার হোসেন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা মহিলা দলের সভাপতি কুলছুমা বেগম খেলনা,

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন হোসাইন, পৌর যুবদলের নেতা মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার ও সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব ফয়সালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *