জুলাই সনদকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করলেও এ নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটি অসাংবিধানিক বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। নাহিদের ভাষ্য, গণভোটকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্তও মানতে হবে। তবে সরকারি দল গণভোটের ফল মেনে নেয় কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজপথে কর্মসূচি চলমান থাকবে বলেও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানতে চাইছে না। ১৯৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল, যার ফলে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি।

নাহিদ ইসলাম আরও বলেন

যদি সরকারি দল গণভোটকে বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং আমরাও দাঁড়াব

এ সময় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের পক্ষে থাকা প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। অথচ তারাও আগে গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছিলেন। এখন তাদের আচরণ দ্বিচারিতামূলক বলে মন্তব্য করেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *