জুলাই জাতীয় সনদে রোববার (১৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে গণফোরাম। আজ শনিবার (১৮ই অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির দুই প্রতিনিধি সনদে সই করবেন বলে জানা গেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,
রোববার দুপুর সাড়ে ১২টায় গণফোরাম ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করবে।
এর আগে শুক্রবার (১৭ই অক্টোবর) সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরাম প্রতিনিধি উপস্থিত থাকলেও তারা সেদিন সই করেনি। পরে দলীয় আলোচনার পর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরেই নানা জটিলতা ও আলোচনা চলছিল। গণফোরামের স্বাক্ষর রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
