মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। তিনি এবার যুক্তরাষ্ট্রের Department of Defense বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে Department of War বা যুদ্ধ মন্ত্রণালয় রাখার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) হোয়াইট হাউসের ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষর করে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন,
বর্তমান নামের মধ্যে দুর্বলতা ও “ওয়োক মতাদর্শের ছাপ” রয়েছে। তাই যুদ্ধ মন্ত্রণালয় নামকরণ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আরও আক্রমণাত্মক ও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে। তাঁর ভাষায়, “এটি নতুন এক যুগের সামরিক বিজয়ের সূচনা।
পেন্টাগন প্রধান পিট হেগসেথও ট্রাম্পের এ সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, নতুন নাম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে রক্ষণের বদলে আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিত বহন করছে।
এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, ‘যুদ্ধ মন্ত্রণালয়’ নামকরণ দেশটির আগ্রাসী অবস্থানকে আরও প্রকাশ্য করে তুলবে, যা আন্তর্জাতিক কূটনীতিতে উদ্বেগ বাড়াতে পারে। তবে ট্রাম্প প্রশাসন দাবি করছে, এই পরিবর্তনই
আমেরিকার সামরিক শক্তিকে আরও “স্পষ্ট ও দৃঢ়” রূপে তুলে ধরবে।
